শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বিকেলে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০), কালাম (৪৫) ও রবিন (২৫)।

আহত ব্যক্তিরা জানিয়েছেন, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে বিকেলে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পথচারী ছিলেন। বিস্ফোরণের পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

এ ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন সন্ধ্যায় বলেন, ‘মাত্র রোগীদের পেয়েছি। কার কত শতাংশ দগ্ধ হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি। তবে অবস্থা দেখে মনে হচ্ছে ছয়জনের মধ্যে পাঁচজনের অবস্থায় সংকটাপন্ন।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকেল ৫টা ২০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। বিস্ফোরণ হলেও আগুন ছড়ায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain