শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

মিয়ানমার পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ভারত, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমার ইস্যু সমাধানের চেষ্টা চালাচ্ছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মিয়ানমারও আমাদের প্রতিবেশী। তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে একটা সমাধান বের হবে। তবে সব সময় ধৈর্য্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘মিয়ানমার পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন। সুতরাং এটা কোনো বিবাদের বিষয় নয়, এটা সমাধানের বিষয়।’

এর আগে বিকেলে সিলেটের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান রহমান হাওলাদার, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়ালসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষণকরা।

সম্মেলনে বাংলাদেশ ভারত ডেনমার্ক মালোয়েশিয়া, যুক্তরাষ্ট্র কোরিয়াসহ ১০টি দেশ থেকে ৩ শতাধিক গবেষক অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain