শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাউলদের কল্যাণে আন্তরিক। ৭১’র স্বাধীনতা যুদ্ধে বাউল শিল্পীদের অবদানও অনস্বীকার্য। সুস্থধারার সংস্কৃতিককে ফিরিয়ে আনতে মরমী বাউল সাধকদের গান বেশি বেশি পরিবেশন করতে হবে। কোন ধরনের অশ্লীলতা না করে সুন্দর ও মার্জিত পোষক পরে বাউল সংগীত পরিবেশন করলেই এ গানের জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব। অতীতে মরমি গান শুনার জন্য মাইলের পর মাইল পায়ে হেটে মানুষ গানের আসরে গান শুনতেন। তিনি মরমি সাধকদের কালজয়ী গানগুলো প্রচার ও প্রসার ঘটতে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের মত অন্যান্য বাউল সংগঠন ও শিল্পীদেরকে কাজ করতে হবে। দেশের ইতিহাস-ঐতিহ্য ও সমাজের সকল অসংগতি দূর করে একটি সুন্দর সমাজ নতুন প্রজন্মের কাছে তোলে ধরতে বাউল শিল্পীদের প্রতি আহবান জানান।
শফিকুর রহমান চৌধুরী গত ১৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের পবিত্র মাটিতে বাউল গানের নামে যেসব অপসংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে সেই অপসংস্কৃতি বন্ধে এবং সুস্থ ধারা বাউল গান বাস্তবায়নের লক্ষ্যে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট বাংলাদেশর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারী’র সভাপতি এবং মহাসচিব ফকির ছয়ফুল আলম জালালী ও সাংস্কৃতিক সম্পাদক বাউল শিল্পী মীর আজাদ এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি এডভোকেট হেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হেলালুল ইসলাম হেলাল, প্রচার সম্পাদক সোহেল আহমদ। উপস্থিত ছিলেন বাউল উদাসী মুজিব, বাউল কানাই লাল সরকার, বাউল পথিক রাজু, বাউল সূর্য লাল, ফিরোজ আহমদ, জালালী পারভেজ, বাউল ভাসানী বারীক, বাউল আজিজ, সুজ্জাদ মিয়া, বাউল ইসমাইল, সৈয়দ আবুল কাশেম সরকার, বাউল সাজি মিয়া আমিরী, বাউল শামসুজ্জামান, মইনুল বংশীবাদক, জাবেদ আলী, জুনেদ আহমদ, সমুজ আলী, মনু মিয়া, শামীমা, মুন্নি আক্তার, আবু বকর, জাহেদ সরকার, সেলিম, শাহজাহান মিয়া, মিয়া হোসেন, ছাদিক, লায়েক, সবুজ মিয়া, চঞ্চল চৌধুরী, মোঃ আলী, মোঃ রিয়াজ, মোঃ সবুজ মিয়া প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বাউল শিল্পীদের পরিবেশনা মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain