শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

হবিগঞ্জে জুতার বাক্স থেকে নবজাতক উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের জুতার বাক্স থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে শহরের ওসমানী রোড বায়তুন নূর জামে মসজিদ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। তবে কে বা কারা এই নবজাতককে এখানে রেখে গেছেন সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

 

বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন সোহেল আহমেদ জানান, সোমবার তিনি এশার আযান দিতে মসজিদ যান। বারান্দায় প্রবেশ করতেই তিনি শিশুর কান্না শুনতে পান। পরে তিনি দেখেন জুতা রাখার বাক্সে একটি নবজাতক কান্না করছে। বিষয়টি তিনি ইমাম ও মসজিদ কমিটির লোকজনকে জানালে তারা নবীগঞ্জ থানাকে অবগত করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক ওই নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানান।

 

নবীগঞ্জ থানার (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘নবজাতকটি সুস্থ আছে। আপাতত তাকে পৌর এলাকার আনমনু গ্রামের জৈনক নারীর কাছে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুধ, তোয়ালে ও তেলসহ নবজাতকের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিনে দেয়া হয়েছে। পরবর্তীতে ইউএনও মহোদয়ের নির্দেশে পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, শিশুটিকে অনেকেই দত্তক নিতে চাইছেন। তবে প্রশাসনের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে শিশুটি কোথায় থাকবে। এছাড়াও নবজাতকের আসল পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain