শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ

পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে মামা-ভাগনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। আজ শনিবা সকালে পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) এবং টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইদ্রিস জানান, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে নামেন মাসুদ ও এলাহী। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে ট্যাংকের ভেতর থেকে মাসুদ ও এলাহীর মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন জানান, ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain