শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: নেপালের পশ্চিমাঞ্চলজুড়ে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে উত্তরপশ্চিমের কারনালি প্রদেশে প্রবল বৃষ্টিপাতের পর দেখা দেওয়া বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখান থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তুষারধস ও বন্যায় কয়েকশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও প্রদেশটিতে অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন।

টানা বৃষ্টির মধ্যে পার্বত্য এলাকায় পৌঁছাতে বিভিন্ন বাধার মুখে পড়েছেন উদ্ধারকারীরা।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, “বিভিন্ন স্থানে পুলিশ কর্মকর্তাদের পাঠিয়েছি আমরা। সুরক্ষেত থেকে লোকজনকে উদ্ধারের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেছি। তারপরও দুর্ভাগ্যজনকভাবে, আবহাওয়ার উন্নতি না হওয়ায় প্রত্যাশী অনুযায়ী অগ্রগতি হয়নি।”

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিম্নভূমির কালিকট জেলা থেকে মানুষ নিখোঁজ হওয়ার খবর সবচেয়ে বেশি এসেছে। গত সপ্তাহে প্রবল বৃষ্টির সতর্কতা জারির পর কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নেপালের জরুরি বিভাগ জানিয়েছে, কারনালি প্রদেশের কয়েকটি এলাকায় কারনালি নদীর পানি ১২ মিটারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। নদীটির ওপরের বেশ কয়েকটি ঝুলন্ত সেতু বন্যার পানিতে ভেসে গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। হেলিকপ্টারযোগে ওই অঞ্চলে ত্রাণ পাঠিয়েছেন সরকারি কর্মকর্তারা।

নেপালে বর্ষাঋতু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সাধারণত জুন থেকে শুরু হয়ে ঋতুটি অক্টোবর পর্যন্ত স্থায়ী হয়। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছর বৃষ্টিজনিত বিভিন্ন দুর্যোগে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain