শিরোনাম :
সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

ক্ষমা চাইলেন দুধ দিয়ে গোসল করা সেই যুবলীগ নেতা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দুধ দিয়ে গোসল করে যুবলীগ ছাড়ার ঘোষণা দেওয়া ছানোয়ার হোসেন। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ক্ষমা চান।

ভিডিও বার্তায় সানোয়ার বলেন, ‘আমার যে কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাই। আমার পরিবার আজগানা ইউনিয়ন পূর্বাঞ্চলের একমাত্র আওয়ামী পরিবার। আমার পরিবার ছাড়া এ অঞ্চলে আগে কোনো সক্রিয় আওয়ামী পরিবার ছিল না। এ দলটির জন্য আমার পরিবারের অনেক ত্যাগ রয়েছে। আমার বাবা আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা।’

তিনি বলেন, ‘গত ১৬ জানুয়ারি উপ-নির্বাচনে আমি দলের প্রার্থীর পক্ষে এজেন্ট ছিলাম। অনেক নেতাকর্মীরা বলেছে তুমি নেতৃত্বে আস। তোমার দরকার আছে। সভাপতি হতে আমি অনেকের সঙ্গে কথা বলেছি। অনেকেই বলেছে তোমারটা হয়ে যাবে। যারা গত নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছেন তারাই পদটা পেয়ে গেছেন। আমি রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছি। আমি এ কাউন্সিলের ব্যাপারে ক্ষোভে ধৈর্য রাখতে পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাই। যুবলীগের ভাইদের কাছেও ক্ষমা চাই। জননেত্রী শেখ হাসিনার পা ধরে ক্ষমা চাই। মানুষ ভুলের ঊর্ধ্বে না। সবাই আমার ভুলকে ক্ষমা করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

 

এর আগে গতকাল রোববার টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ার্ড যুবলীগের কমিটিতে পদ না পেয়ে খাটিয়ারহাট বাজারে দুধ দিয়ে গোসল করে যুবলীগ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন ছানোয়ার। এ সময় তিনি কান ধরে উঠবসও করেন। শুধু তাই নয়, তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থাকা মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধুয়ে নেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain