শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৮৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ি রেল গেইটের কাছে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে এক নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন মারিয়া (১৮), মো. নবীন (৩০), মামুনুর রশীদ (৩৬), শান্ত (২০), মজিবুর (৫০) ও মুক্তার (৩৫)।

দগ্ধ মারিয়ার স্বামী আলী নুর জানিয়েছেন, কসাইবাড়ি রেল গেইটের পাশে বাজারে ‘মুক্তার ভাইয়ের হোটেল’ নামে পরিচিত হোটেলে সিলিন্ডার লিকেজ থেকে বিষ্ফোরণের ঘটনাটি ঘটে। ওই হোটেলে পুরি, পিঁয়াজু বেগুনিসহ ভাজাপোড়া আইটেম বিক্রি করা হয়।

তিনি বলেন, ‘আমার স্ত্রী ও ফুপাতো ভাই পুরি কিনতে সেখানে গিয়েছিল। দগ্ধরা আশপাশের এলাকার বাসিন্দা, কেউ ক্রেতা, কেউ পথচারী আর দগ্ধ মুক্তার হোটেল মালিক।

সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘এ ঘটনায় এ পর্যন্ত ছয়জন এসেছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain