শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বিশ্বনাথে ভোট কেন্দ্রে মিছিল, পুলিশের লাঠিচার্জে আহত ৪

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়েছেন। এসময় ভোটকেন্দ্রের সামনে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ৪জনকে আটক করে পুলিশ।

রোববার দুপুর বারোটার দিকে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার গোলচত্বর সংলগ্ন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রর সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইভিএমে ভোট প্রদানে ঝামেলা হচ্ছে এমন অভিযোগ পেয়ে দুপুরে কাউন্সিলর প্রার্থী ফজর আলী কয়েকজনকে সাথে নিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ও কর্মীরা কেন্দ্রের ভেতরেই মিছিল করে দেন।

এসময় ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে আহতরা হলেন, আহত আব্দুস শহীদ, আবুল হোসেন, সালেহ আহমদ ও আবু সাঈদ। আহতদের মধ্যে প্রথম তিনজনকে আটক করেছে পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোলচত্বর এলাকায় ভোটকেন্দ্রের আশেপাশে কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একসময় কেন্দ্রের সামনে এসে মিছিল করতে থাকে তারা।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ।

কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুক্ষন বন্ধ থাকলেও এখন ভোটগ্রহন আবার শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain