শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

ব্রিজের নিচে মিলল ৬৬ লাখ টাকা!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: লালমনিরহাটে একটি ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। যা সর্বমোট ৬৬ লাখ টাকা। তবে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া সব টাকাই জাল। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে ১০০টি করে নোট ছিল। টাকাগুলোর পিছনে লেখা ছিল, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।

এ বিষয়ে ওই এলাকার নিশি রায় (৪৫) নামের এক ব্যক্তি বলেন, ‘আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট। ’

জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, সবগুলোই জাল টাকার নোট।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain