শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর সিটি করপোরেশনের ভোট ২৭ ডিসেম্বর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রংপুর সিটি করপোরেশনে (রসিক) আগামী ২৭ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।
সচিব বলেন, আগামী সোমবার (৭ নভেম্বর) রসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে।
তিনি বলেন, ২৭ ডিসেম্বর আরও পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।
সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain