শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেনে নতুন সূচি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংকের লেনদেনের নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের অফিসিয়াল সময়সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

 

এতে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ এ জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নম্বর ২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

এর আগে গত আগস্টে ব্যাংকে লেনদেনের সময়সূচি এগিয়ে আনা হয়। তখন সময়সূচি করা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain