শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট নগরীর ২০টি এলাকা ‘সংরক্ষিত’, মিছিল-সভা নিষিদ্ধ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর ২০টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে মহানগর পুলিশ (এসএমপি)। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মূলত আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ। সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ এর প্রদত্ত ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর সময়ের মধ্যে পরীক্ষা চলাকালীন দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা অবধি এমন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নগরীর যেসব কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হবে, সেগুলো হলো- সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, শাহ খুররম ডিগ্রি কলেজ, মদন মোহন কলেজ, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা (সোনাতলা), সিলেট সরকারি মহিলা কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, শাহপরাণ সরকারি কলেজ (টেকনিক্যাল রোড), ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ (লাউয়াই), জালালপুর ডিগ্রি কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং এমসি কলেজ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain