শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

দক্ষিণ সুরমায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্টিত হয়েছে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল ছাড়াও বিভিন্ন স্কুল, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার স্টল অংশ নেয়।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) নূসরাত লায়লা নীরা।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসোদ্দাহা পিপিএম, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবেবর সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain