শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পীর মিসবাহ্ এমপি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  নির্মান কাজ শুরুর দুই বছর পর সুনামগঞ্জ- সাচনা বাজার সড়কে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নিধিরচর (বেড়াজালী) সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলে পীর মিসবাহ এমপি। ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি বলেন, বিগত ভয়াবহ বন্যায় আমার নির্বাচনী এলাকার অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। আজকে যেই রাস্তায় সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে সেই রাস্তাটিও ব্যাপক ক্ষতি হয়েছিল। বন্যা পরবর্তী সময়ে আমি সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দিয়েছিলাম অতি তাড়াতাড়ি সড়কগুলোতে যান বাহন চলাচলের উপযোগী হিসেবে গড়ে তুলতে। মোটামুটি সকল রাস্তাই এখন চলাচলের উপযোগী করা হয়েছে।ক্ষতিগ্রস্থ রাস্তা সহ নতুন পাকা রাস্তা ও বিভিন্ন ব্রীজ নির্মান কাজ শুরু করা হয়েছে। চলমান কাজ গুলো সমাপ্ত হলে আমার নির্বাচনী এলাকায় সড়ক যোগাযোগে নতুন রূপ লাভ করবে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে আমি কাজ করছি। গৌরারং ইউনিয়নের বিভিন্ন রাস্তা পাকা করণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিছু রাস্তা পাকা করণ কাজ চলমান রয়েছে। বেশ কিছু রাস্তা পাকা করণ কাজের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে। এলজিইডি এই সকল গ্রামীণ রাস্তার কাজ বাস্তবায়ন করলে আমার বিশ্বাস এই ইউনিয়নের সড়ক যোগাযোগে মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত লাভ করবে। এখানে আমাদেরকে ধৈর্য্য ধরেই এগিয়ে যেতে হবে। পীর মিসবাহ্ এমপি বলেন গৌরারং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ প্রায় সকল রাস্তা পাকা করণে ইতিমধ্যেই এলজিইডিতে প্রকল্প করতে বলেছি। শুক্রবার বিকালে নিধিরচর বেড়াজালী সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশারাফুল ইসলাম প্রামাণিক, উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ, গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাংগঠণিক সম্পাদক ফারুক মেনর, জাপা নেতা আঃ কদ্দুস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি গৌরারং ইউপির আহবায়ক এরশাদ মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain