শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

সিলেটে জমকালো আয়োজনে মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকিী পালিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে এক জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ জনপ্রতিনিধি, সুধিজন, ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন।

মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টিভি। সবাই আনন্দ পেতে পারে এমন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টিভির ১৩ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইমজার সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, চ্যানল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, বাংলা টিভির ক্যামেরা পার্সন এস আলম আলমগীর, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, এখন টিভির সিলেট প্রতিনিধি আবু বকর আল আমিন, মাই টিভির ক্যামেরা পার্সন শাহীন আহমদ, চ্যানেল এস’র ক্যামেরা পার্সন শামীম হেসাইন সামী, নিউজ২৪ ক্যমেরা পার্সন শফি আহমদ, মোহনা টিভির ক্যামেরা পার্সন শহিদুল ইসলাম সবুজ, দৈনিক দিন প্রতিদিনের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম জনি, আনন্দ টিভির ক্যামেরা পার্সন বিপলু আহমদ, যুবলীগ নেতা জাকিরুল আলম, সেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান, সমাজ সেবক জসিম উদ্দিন, সেলিম আহমদ সুহান প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain