শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের শ্রীমঙ্গল মঙ্গলেশ্বরী কালীমন্দির প্রদক্ষিণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের উদ্যোগে গত ১১ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় সিলেট থেকে শ্রীমঙ্গল শ্রীশ্রী মঙ্গলেশ্বরী কালীমন্দির এর উদ্দেশ্যে বাস যোগে যাত্রা শুরু হয়।
শুক্রবার বেলা ১১টায় শ্রীমঙ্গলস্থ মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশ। পর্ষদের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্দিরের পূজারী ঝুমুর ভট্টাচার্য্য, শ্রীমঙ্গল পৌরসভার কমিশনর চয়ন রায়।
অনুষ্ঠানে মাতৃ সংগীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী দীপালি তালুকদার, লাভলী দেব, মুক্তা শ্যাম চৌধুরী, রূম্পা ধর রিয়া, চম্পা রায় প্রমুখ। তবলায় সঙ্গত দেন সহ সভাপতি ইন্দ্রজিত রায়, মন্দিরায় সঙ্গত দেন বাসন্তী নন্দী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জাতীয় পর্যায়ে বিজয়ী নৃত্যশিল্পী দেবশ্রী চৌধুরী উপমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি বিভু দাশ গুপ্ত, অধ্যাপক সোনাধন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী নন্দলাল গোপ, সহ সম্পাদক সমরেন্দ্র কুমার রায়, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, কার্যনির্বাহী সদস্য শিক্ষক নরেশ চন্দ্র রায়, রমা কান্ত গুপ্ত রূপু, বিপ্লব শ্যাম চৌধুরী, বনশ্রী চৌধুরী, শুভ্রা গুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে নৃত্যশিল্পী ও সংগীত শিল্পীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপবাস থেকে মায়ের পূজা শেষে সকলে অঞ্জলি প্রদান করেন। দুপুর ২টায় অংশগ্রহণকারী সকলে মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain