শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট জৈন্তায় বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৩০

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গত কাল উপজেলার ছোটারি সেনগ্রামের বিলের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামের আব্দুল খালিক ও হানিফ আলী পক্ষের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান বাহারুল আলমসহ গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। পরে দুপুরে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ নিয়ে সমঝোতা বৈঠক করেন জনপ্রতিনিধিরা।

স্থানীরা আরও জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামের খালিক ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে রয়েছেন, কলেজ ছাত্র কায়ছার আহমদ, জুবের আহমদ, লোকমান আহমদ, আব্দুল করিম, আলা উদ্দিন, তোতা মিয়া, নিজাম উদ্দিন, কলিম উল্লাহ, আব্দুর রহমান, মরিয়ম বেগম, আব্দুল্লাহ, নুরুল হক, আলকাছ আলী, হোসেন মিয়া, সাইফুল আলম, আব্দুন নুর, আলী আহমদ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বিল নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আমি ঘটনার পর আহতদের দেখতে ও চিকিৎসার খবর নিতে হাসপাতালে যায়। সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছি।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশর ঘাটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain