শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

শপথ নিলেন গোয়াইনঘাটের নব নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ বাক্য পাঠ করানো হয়েছে । আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোয়াইনঘাট উপজেলার নব-নির্বাচিত ৪ ইপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মামুন পারভেজ, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান লেকমান হোসেন ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন। শপথ শেষে নবনির্বাচিত ৪ জন ইউপি চেয়ারম্যান যারযার অবস্থান থেকে জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের মাননীয় সাংসদ বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ইমরান আহমেদের দিক নির্দেশনা নিয়ে ইউনিয়নের জনসাধারণের সার্বিক সহযোগিতায় একটি উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain