শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

স্ত্রীকে খুন করে মসজিদে নামাজে গেলেন স্বামী!

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জে স্ত্রীকে খুন করে নামাজে যান স্বামী ঝারু মিয়া। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন তিনি।

ঝাড়ু মিয়া উপজেলার পৌর শহরের চরগাঁও গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ।

আদালতের বরাত দিয়ে (ওসি) বলেন, দীর্ঘদিন যাবত স্ত্রীর সাথে বনিবনা ছিল না ঝাড়ু মিয়ার। তাদের মধ্যে চলছিল পারিবারিক কলহ। এরই প্রেক্ষিতে স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করেন তিনি। পরে নিজেকে বাঁচাতে নামাজের জন্য মসজিদে চলে যান তিনি।

গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ পৌর শহরের চরগাঁও গ্রামের নিজ ঘর থেকে তহুরা বেগম (৫৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই ছেলেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত ঝাড়ু।

শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া মুচলেকা নিয়ে তার দুই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে ফজরের নামাজের আগেই স্ত্রীকে গলা কেটে খুন করে ঝাড়ু মিয়া।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain