শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

আকবেটের শ্রমজীবী শিশুদের নিয়ে বিশ্ব শিশু দিবস পালন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শিশুরা যেকোনো জাতির ভবিষ্যত। তাদেরকে সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে একটি সুনাগরিক জাতি গড়ে ওঠে। শিশুরা যদি ঝুঁকিপূর্ণ কাজ করে এবং শিশুশ্রম ব্যাপকভাবে প্রচলিত থাকে, তবে একটি জাতি ধ্বংসের মুখে পতিত হয়। তাই শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা এবং শিশুশ্রম বন্ধের জন্য সর্বসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সেবামূলক সংস্থা আকবেট (ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের নিয়ে র‌্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গত রোববার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এ র‌্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সংস্থার বর্তমান প্রকল্পের গৃহস্থালি ও অটোমোবাইল ওয়ার্কশপ ফ্যাক্টরির কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুসহ ইউসেপ বাংলাদেশ-এর বিভিন্ন স্কুলের শিশুরা অংশগ্রহণ করে।
২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে আকবেট (ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট)-এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান সায়েমের নেতৃত্বে সকাল ১০:৩০ মিনিটে শাহজালাল উপশহর মেইন রোডে এক বর্ণাঢ্য র‌্যলি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকবেটের প্রোগ্রাম ম্যানেজার ফাহমিদা সুলতানা তানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন আকবেট-এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান সায়েম। এসময় উপস্থিত ছিলেন আকবেটের ফিল্ড কো-অর্ডিনেটর তানজিনা আক্তার মুক্তা।
উল্লেখ্য, প্রতিবছর ২০ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। শ্রমজীবী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় আকবেট বাংলাদেশে ২০১৩ খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন প্রকল্প পরিচালনা করে আসছে। এ পর্যন্ত সকল প্রকল্পের আওতায় প্রায় ২০০০-এর অধিক শিশুকে আনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain