শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ হযরত মাওলানা কুদরত উল্লাহ রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন গত ২০ নভেম্বর রবিবার সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে দুপুর ১২টায় শুরু হয়ে বাদ ফজর দোয়ার মাধ্যমে শেষ হয়।
সম্মেলনে গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান, শায়খে গনেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা ও অত্র জামেয়া সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী- ঢাকা, মাওলানা মে’রাজুল হক- ঢাকা, মুফতি আবুল হাসান- জকিগঞ্জী, মাওলানা আব্দুল মুমিন- ছাতকী। জামেয়ার শিক্ষকদের মধ্যে মাওলানা মাসুদ আহমদ সাদী, হাফিজ মাওলানা শিহাব আহমদ, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ সহ স্থানীয় উলামা-মাশায়েখগণ নাসিহ পেশ করেন।
সম্মেলনে বক্তারা কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে বলেন, আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। মাদরাসা শিক্ষায় শিক্ষিতরা ইসলামী তাহযীব-তমদ্দুন, কৃষ্টি-সভ্যতা, দ্বীন-ঈমান, ইজ্জত-আবরু ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। মাদরাসা শিক্ষায় শিক্ষিত লোকদের অনৈতিক কাজে যেমন চুরি, ডাকাতি, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক ইত্যাদির সাথে সংশ্লিষ্টতা উল্লেখ করার মতো নজির তেমন পাওয়া যায় না। মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুৎবা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কোরআন-সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দেন। তাদের উপদেশ শুনে সাধারণ মানুষ সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেন। তাছাড়া মাদরাসাগুলো অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের শিক্ষার ব্যবস্থা করে নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে। সুতরাং সৎ ও আদর্শ সমাজ ও জাতি গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। আর এ দ্বীনি শিক্ষা অর্জনের একমাত্র মাধ্যম-ই হচ্ছে মাদারিসে কওমিয়া। বক্তরা ইসলামী শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করায় জামেয়া পরিচালনা কমিটির পক্ষে মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং যারা সহযোগিতা করেছেন ও সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain