শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

মেসিদের হারানোর উপহার হিসেবে ফুটবলারদের দামি গাড়ি দেবেন রাজা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরেছে আর্জেন্টিনা। লিয়োনেল মেসিদের হারানোয় বুধবার দেশ জুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন সে দেশের রাজা সালমান।
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোয় বড় পুরস্কার পাচ্ছেন সৌদি আরবের খেলোয়াড়রা। মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে যাঁরা খেলেছেন তাদের প্রত্যেক ফুটবলারকে দামি গাড়ি উপহার দেবেন সৌদির রাজা সালমান। এছাড়া বুধবার সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরবের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পরে রাজা সালমানের কাছে দেশে জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। সেই প্রস্তাবে তিনি রাজিও হন। বুধবার সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, স্কুল বন্ধ থাকবে।
সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছে সে দেশে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকে। গাড়ির জানলায় লাগানো সৌদির পতাকা। বাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গিয়েছে তাঁদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাঁদের কাছে ঠিক কতটা।
আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকেও উপহার দেবেন যুবরাজ বিন সলমন। প্রত্যেককে রোল্স রয়েস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
ম্যাচ জেতার কৃতিত্ব দলের কোচ হার্ভে রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা। সৌদির মিডফিল্ডার আবদুলেলা আল-মালকি বলেছেন, ‘‘খেলা শুরুর আগে কোচ আমাদের সবাইকে ডেকে বলেছিলেন, দেশের জন্য নিজেদের ২০০ শতাংশ দিতে। কী ভাবে আমরা এতটা রাস্তা এসেছি সেই গল্প আমাদের বলেন কোচ। সেই সব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলাম আমরা। বাড়তি তাগিদ পেয়েছিলাম।’’

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে ছিল সৌদি। কিন্তু তার পরেও তারা হতাশ না হয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে। পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করেন আলশেহরি ও আলদাওশারি। বিরতিতেও ফুটবলারদের ক্লাস নিয়েছিলেন রেনার্ড। হতাশ না হয়ে পাল্টা কামড় দিতে বলেছিলেন। সেই কারণে দ্বিতীয়ার্ধে এতটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পেরেছিল সৌদি আরব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain