শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বড়লেখায় জাল দলিলে ভূমি নামজারির চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বড়লেখা উপজেলা ভূমি অফিসে জাল দলিলে ভূমি নামজারীর অপচেষ্টাকালে দলিল গ্রহীতার প্রতিনিধি সিরাজুল ইসলাম শিরুল নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে তার কার্যালয়ে। আটক সিরাজুল ইসলাম শিরুল উপজেলার গাংকুল গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, একটি অসাধু সিন্ডিকেটের সহযোগিতায় কতিপয় প্রভাবশালী অতি কৌশলে জাল দলিল সৃজন করে নিরীহ ব্যক্তিদের ভূমি নিজেদের নামে নামজারী করে নিচ্ছে। আটক সিরাজুল ইসলাম শিরুল এধরনের এক আবেদনকারীর প্রতিনিধি হিসেবে বুধবার বিকেলে নামজারীর শুনানীতে উপজেলা ভূমি অফিসে হাজির হন। কিন্ত নামজারী আবেদনে জমা দেওয়া দলিলের ওপর আগেই এসিল্যান্ডের সন্দেহ হলে তিনি উক্ত দলিল যাচাইয়ে সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রেরণ করেন। এতে দলিলের তথ্যগত মিল পাওয়া যায়নি।

বড়লেখার সহকারী কশিমনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, বুধবার বিকেলে উক্ত নামজারী কেসের আবেদনকারীর প্রতিনিধি হিসেবে সিরাজুল ইসলাম শিরুল অবিকল নকল দলিল দাখিল করেন। যেখানে মূল দলিলে জমির পরিমাণ ১ দশমিক ২৮ একর। কিন্ত অবিকল নকলে ১ দশমিক ৫০ একর। সংশ্লিষ্ট দলিল সাব-রেজিষ্ট্রার অফিসে যাচাইকালে তথ্যের মিল পাওয়া যায়নি। পূর্বেও একই দলিলে আবেদন করায় তা যাচাই করে বাতিল করা হয়।

আটক ব্যক্তিকে উপযুক্ত আদালতে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানায় অভিযোগ দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain