শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেটে সাংবাদিকদের সাথে স্বর্ণ ব্যবসায়ীদের অসদাচরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্বর্ণ ব্যবসায়ীদের অসদাচরণের শিকার হয়েছেন সিলেটে কর্তব্যরত সাংবাদিকরা। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এমন ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুর ১২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশি করে। এ ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন।

পরে সাংবাদিক ব্যবসায়ীদের কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা সাংবাদিকদের অসৌজন্যমূলক আচরণ করে। এছাড়া ক্যামেরা, মোবাইল ও সাংবাদিকদের সাথে থাকা ডিভাইসগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। একইসাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ব্যবসায়ীরা। এর পর সাংবাদিকদের ধাওয়া দিয়ে মার্কেট থেকে বের করে দেন তারা।

এদিকে সাংবাদিকদের সাথে অসদাচরণ ও মার্কেট থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার প্রতিবাদে সিলেটে কর্মরত সাংবাদিকরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশের আশ্বাসে সড়ক ছাড়েন সাংবাদিকরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ মাহমুদ বলেন, চোরাই স্বর্ণ উদ্ধারে অভিযান চলাকালে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain