শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

ছোট ভাইকে শাবলের আঘাতে খুন, অভিযুক্ত রিপন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কাঠালবাড়ি গ্রামে পারিবারিক জমি নিয়ে কলহের জেরে মারামারির সময় বড় ভাইয়ের লোহার শাবলের আঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর হাতে গ্রেফতার হয়েছেন প্রধান অভিযুক্ত রিপন মিয়া।

গত রোববার (২৭ নভেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কাঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে (র‍্যাব)। রিপন কাঠালবাড়ী এলাকার বাসিন্দা সুরুজ আলীর ছেলে।

গত ২৫ নভেম্বর সকালে পারিবারিক বিরোধের জের ধরে মারামারির এক পর্যায়ে রিপন তার ছোট ভাই হিরন মিয়াকে শাবল দিয়ে পেটে আঘাত করলে ওই দিন রাতে তিনি ওসমানী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুরুজ আলীর ৩ ছেলের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে তাদের মেজো ভাই নূর মোহাম্মদ মিল্টন মাছ ধরতে গেলে বড় ভাই রিপন মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম বাধা দেন। এসময় ৩ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই হিরন মিয়া তার বড় ভাইর স্ত্রী রোকসানা বেগমকে কাঠ দিয়ে মাথায় আঘাত মারলে মাথা ফেটে যায়।

পরে ৩ ভাই ও তাদের স্ত্রীরা মারামারিত জড়িয়ে পড়েন। এসময় বড় ভাই রিপন মিয়া লোহার শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়ার পেটে আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার ওসমানী হাসপাতালে নিয়ে আসলে শুক্রবার রাত ২ টার দিকে তিনি এখানে মারা যান।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, এ ঘটনায় হিরন মিয়ার স্ত্রী বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় গত ২৭ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি রিপন মিয়াকে গ্রেফতার করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain