শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

কানাইঘাটে পরকীয়ার জেরে যুবক খুন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের একটি ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের মাঠ থেকে মঈন উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। মঈন একই গ্রামের সফিক আহমদের ছেলে।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে পরকীয়ার জেরে মঈনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে।’

এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain