শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সাভার থেকে চুরি হওয়া শিশু সিলেট থেকে উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সাভার থেকে চুরি হওয়া ৫ মাসের শিশু সামাদকে ৪ দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সাভার মডেল থানার পুলিশ সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। তবে সিলেটের কোন এলাকা থেকে শিশু সামাদকে উদ্ধার করা হয় তা তিনি জানাননি।

এর আগে ২৭ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে সাভার বাজার রোডের ডাচ-বাংলা ব্যাংকের পেছনে নুরন্নাহার চৌধুরীর বাসা থেকে শ্রমিক দম্পতি মোন্নাফ খান ও নাজমা বেগমের সন্তান চুরির ঘটনা ঘটে। সকাল ১১টা ৪৫ মিনিটে ওই বাড়ির সামনে একটি দোকানের সিসি ক্যামেরায় শিশু সামাদকে এক নারী দ্রুত নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন শিশুর বাবা মোন্নাফ খান।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার বিনোদবাইদ এলাকার নূর নাহার চৌধুরীর ভাড়া বাসা থেকে চাকরি করেন মোন্নাফ খান ও নাজমা দম্পতি। গত ২৭ নভেম্বর ভোরে পাঁচ মাস বয়সী শিশু সন্তানকে প্রতিদিনের মতো তার নানি জামেনা খাতুনের কাছে রেখে তারা কর্মস্থলে যান। দুপুর পৌনে ১২টার দিকে ওই শিশুকে পাশের কক্ষের ভাড়াটিয়া তারমিম আক্তার মিমের কাছে রেখে কাপড় ধুতে যায় তার নানি। এই সুযোগে প্রতিবেশী তারমিম আক্তার শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain