শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী

কর অঞ্চল-সিলেটের জাতীয় আয়কর দিবস উদযাপন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের সরকারের রূপকল্পসমূহ বাস্তবায়নে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অপরিহার্য। করদাতাগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই কেবল লক্ষ্য অর্জন করা সম্ভব। কর বিভাগের সঙ্গে সম্মানিত করদাতা, অংশীজন ও নাগরিকদের মেলবন্ধনে দেশে আজ কর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি জাতীয় আয়কর দিবস উপলক্ষে করদাতা ও আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান।

তিনি (৩০ নভেম্বর) বুধবার নগরীর মেন্দিবাগস্থ কর অঞ্চল-সিলেট এর ভবন প্রাঙ্গণে জাতীয় আয়কর দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর শুভ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১০টা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে জাতীয় আয়কর দিবসের শুভ উদ্বোধন করেন।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই শ্লোগানকে সামনে রেখে কর অঞ্চল-সিলেট এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় আয়কর দিবস পালন করেছে সিলেট কর অঞ্চল। এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার তমিজ উদ্দিন আহমেদ, মো: সাইফুল ইসলাম, মোহাম্মদ সেলিম রাজা, এ কে এম ইসমাইল আহমদ, আওরঙ্গজেব খান, সহকারী কর কমিশনার মো: মনজুর রহমান, অর্পা বণিক, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হোছাইন, এস.এম মঞ্জুরুল আলম, মো: আসিফ মাহমুদ প্রমুখ।

আয়কর তথ্য-সেবা মাস উপলক্ষে সেবা সমূহ হলো-আয়কর রিটার্ন পূরণে পরামর্শ প্রদান, ই-রিটার্ন দাখিলে পরামর্শ প্রদান, আয়কর রিটার্ন দাখিল সহজিকরণ, ই-পেমেন্ট (এ চালান বুথ) সেবা, আয়কর রিটার্ন দাখিল সহজিকরণে বুথ স্থাপন, ই-টি আই এন রেজিস্ট্রেশন, বিভিন্ন ধরণের ফরম সরবরাহ, ওয়েবসাইট এর মাধ্যমে প্রাসঙ্গিক সেবা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain