শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

নির্বাচনে চেয়ারম্যান পদের লড়াইয়ে স্বামী-স্ত্রী!

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও তার স্ত্রী মাসুমা আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতায় নামার বিষয়টি আলোচনায় এসেছে।

মুখলিছ মিয়া বর্তমান চেয়ারম্যান। এবার নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহিনী।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া বলেন, আমার স্ত্রী নিজের ইচ্ছায় নির্বাচনে অংশ নিচ্ছেন।

তবে তিনি তার স্ত্রীকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করিয়েছেন বলে একটি সূত্র দাবি করেছে।

মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain