শিরোনাম :
সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

খালেদার বাসায় প্রবেশের সড়কে পুলিশের চেকপোস্ট

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশের রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশপথে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই চেকপোস্ট বসানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শনিবার রাতে এ তথ্য জানান।

বিএনপি ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে। এই সমাবেশে খালেদা জিয়া নিজেও উপস্থিত হতে পারেন- এমন প্রচার আছে। তার ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এমন পদক্ষেপ কীনা- এমন প্রশ্নের জবাবে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ বিষয়ে শনিবার রাতে বলেন, ‘সরকার কতটা ঘাবড়ে গেছে তা আজ (শনিবার) সন্ধ্যা থেকে স্পষ্ট হতে শুরু করেছে।

‘নয়াপল্টনের রাস্তায় তারাই ককটেল বিস্ফোরণের নাটক করেছে। আর ওই ঘটনা দেখিয়ে ধরপাকড় শুরু করেছে। এরপর গুলশানে চেয়ারপারসনের বাসার সামনে চেকপোস্ট বসিয়েছে। ভয়ে থাকা সরকার এসব করে বিএনপিকে ভয় দেখাতে চায়।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ড করে আর নিজেদের দুর্বলতার প্রকাশ ঘটাবেন না।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain