শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট জৈন্তাপুরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে মোক্তার হোসেন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মোক্তার উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোর ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সংযোগ সড়কের তেলিজুরী রাস্তার পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পান পথচারীর। বিষয়টি তাৎক্ষণিকভাবে দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়। খবর পেয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জৈন্তাপুর মডেল থানা-পুলিশকে খবর দেন। এরপর জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ নিয়ে মরদেহটি উদ্ধার করেন।

দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, ‘দেশে আইনের শাসন রয়েছে। মোক্তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। সে জন্য তাকে মেরে ফেলা উচিত হয়নি। যে বা যারা তাকে হত্যা করেছে পুলিশ যেন তাদের আইনের আওতায় আনে তার দাবি জানাচ্ছি।’

এ নিয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদে বলেন, ‘মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। মরদেহ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain