শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

হবিগঞ্জে ঘুমের মধ্যে আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ ডেস্ক :: হবিগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। আজ মঙ্গলবার ভোরে শহরের ২ নম্বর পুল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ সদস্য রুবেল মিয়া (২৫) হবিগঞ্জ ট্রাফিক পুলিশে কনস্টবল পদে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা জানান, ২ নম্বর পুল এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে ৫ জন পুলিশ সদস্য থাকতেন। গতকাল একজন ছুটিতে বাড়ি চলে যান। রাতে সেখানে চারজন পুলিশ সদস্য ঘুমে ছিলেন। আজ ভোররাতে তাদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে রুবেল মিয়া পুড়ে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain