শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

যুক্তরাষ্ট্রের সড়কে প্রাণ গেল দক্ষিণ সুরমার মুন্নার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সাদিক মুন্না (৪০) নামের এক প্রবাসী। বুধবার (৭ ডিসেম্বর) ভোরে ফার্মিংটন হিলসের ৬৯৬-এর হালস্টেড রোডের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১টায় ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। তিনি সপরিবারে মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন। মুন্না ২৫ বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

মিশিগানের রাজধানী ল্যানসিং বোর্ড অব এডুকেশন-এর কর্মকর্তা ছিলেন তিনি। তার আত্মীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করে জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মুন্না।

ফক্স-২ ও ডেট্রয়েট নিউজ পুলিশের বরাতে বলেছে, সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি সেমিট্রাককে অতিক্রমের চেষ্টা করার সময় তার গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গাড়িতে আগুন লাগা অবস্থায় তিনি আটকে আছেন। পরে তাকে সেখান থেকে বের করার পর মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুকালে মুন্না স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মাসহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে মিশিগান স্টেটের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain