শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্বে নিহত ১

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আব্দুস শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারপিট করেন। পরে তার স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, আমরা খবর পেয়েছি, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে বলা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain