শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো পুলিশ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। ৯৯৯ এ খবর পেয়ে জানালার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে কুড়িগ্রামের চিলমারীতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম বাবুল সিদ্দিকী (৪২)। তিনি চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক।

পুলিশ জানায়, রোববার রাতে বাবুল সিদ্দিকী ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে চিলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। তারা গিয়ে দেখেন, বাবুল দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যার চেষ্টা করছেন। পরে পুলিশ জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে।

 

পরিবারের লোকজন জানায়, এর আগেও তিনি এ রকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। গতকাল তিনি পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ খান। পরে ঘটনাস্থলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত হয়ে পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করেন এবং তাকে কাউন্সেলিং করানোর পরামর্শ দেন।

 

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, ‘বাবুল সিদ্দিকী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain