শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর পিঠা মেলা শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস রজতজয়ন্তী ও ৫১ তম বিজয় দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। (১৫ ডিসেম্বর) নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সকাল ১১টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিলকিছ নুর। বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা সভাপতি নাজিরা সুলতানা রুম, মহানগরের যুগ্ম আহ্বায়ক নাফিসা শবনম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিসিক সিলেটের ডিজিএম ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার, বিশিষ্ট সাংবাদিক সংগ্রাম সিংহ এবং
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বিজয় দিবসের প্রাক্কালে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের জন্য গ্রাসরুটসকে ধন্যবাদ জানান। তিনি সাম্প্রদায়িক সম্প্রাতিরদের বাংলাদেশ এ ধরণের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার উপর বক্তব্য রাখেন। সভা পরিচালনায় করেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
পিঠা মেলায় মোট ১৫টি স্টিল, এছাড়া শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain