শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

কোম্পানীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের কোম্পানীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

গত রোববার বিকাল ৫টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুহিবুর রহমান রুবেল (৩১)। তিনি উপজেলার পুরান বালুচর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম।

জানা গেছে, রোববার বিকাল ৪টায় মুহিবুর রহমান রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুজন যাত্রীসহ টুকেরবাজার থেকে দয়ারবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৬ জন আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে রুবেলসহ আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিবুর রহমান রুবেল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain