শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

নবীগঞ্জে বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপায় সেনা সদস্য নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে

নবীগঞ্জ নিউজ ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতকালীন মহড়ায় বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে সাজ্জাদুল ইসলাম (২৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ইউনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক সূত্র। তবে, সেনা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিহত সাজ্জাদুল ইসলাম টাঙ্গাইল জেলার কাটাইল থানার সংকরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা যায়- বেশ কিছুদিন ধরে শীতকালীন মহড়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসেন সেনাবাহিনীর কয়েকটি ইউনিট।

বৃহস্পতিবার রাতে ২১ ইঞ্জিনিয়ার ইউনিটের সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপায় গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোর্শেদ সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে পাশে শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পে বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপায় এক সেনা সদস্য গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামিমুল হক বলেন, সাজ্জাদুল ইসলাম নামের এক সেনা সদস্যের মৃত দেহ নিয়ে আমাদের কাছে আসছিলেন, পরে তারা সিলেটে নিয়ে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain