শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

গুগলে ডাক পেয়েছেন তাহিরপুরের লিমন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পৃথিবী বিখ্যাত জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’ এ সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য ডাক পেয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লিমন মিয়া। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।

গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্বের সর্ব বৃহৎ টেক জায়ান্ট গুগল লিমনকে তাদের তাইওয়ান অফিসে যোগদানের জন্য একটি অফিসিয়ালি পত্র প্রেরণ করেছেন। আগামী মার্চ মাসে তাইওয়ানের গুগল অফিসে যোগ দেবেন তিনি।

লিমন ১৯৯৫ সালের ১ এপ্রিল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন রতনশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত আকিকুর রেজা ছিলেন ব্যবসায়ী। মা সেনারুল বেগম গৃহিণী।

লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ২০১৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইসএসসি সম্পন্নের পর ২০১৩-১৪ সেশনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ এর অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।

লিমন বলেন, কম্পিউটার সাইন্সে যারা লেখাপড়া করেন, তাদের সবারই ইচ্ছে থাকে গুগল এর মত কোন না কোন প্রতিষ্ঠানে কাজ করার। গুগলের ইন্টারভিউ প্রসেসিংটা অনেক লম্বা ছিল। ৪-৫ মাসে অনেকগুলো রাউন্ড প্রসেস হওয়ার পর গত ২০ ডিসেম্বর ফাইনালি গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অফারটা পেয়েছি। আগামী মার্চে তাইওয়ানের গুগল অফিসে যোগদান করব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain