শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটের রশিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-স্পট ডেড-১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমার অকুস্থল হিসেবে পরিচিত এলাকা রশিদপুরে আবারও ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে বিআরটিসি বাস ও গ্যাস সিলিন্ডারবাহি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে। নিহত সাজন (২৮) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গুলা গ্রামের খুরশেদ আলীর ছেলে।

এ দুর্ঘটটনায় সাজনের চাচাতো ভাই তার সহযোগী নুরুল আমিন (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- সিলেট থেকে ছেড়ে যাওয়া গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরের সেলিম-দুদু মিয়ার রাস্তার মুখে গেলে বিপরীত দিক থেকে আসা গ্রুতগতির বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাজনের মৃত্যু হয়।

সুজনের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান সুমন কুমার দাস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain