শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ‘এপিআইএস’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: অপরাধী শনাক্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যুক্ত হচ্ছে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস)। সিস্টেমটির সঙ্গে প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর) এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রযুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।

এপিআইএসের মাধ্যমে বাংলাদেশে আগমনকারী যাত্রী ও ক্রুদের পরিচিতিমূলক তথ্যাদি ইলেকট্রনিক পদ্ধতিতে রিয়েল টাইমে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আসবে।

জানা গেছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশে পদ্ধতিটি প্রতিষ্ঠার জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গতকাল চুক্তি স্বাক্ষর করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের আমিরাতস টেকনোলজিস সল্যুশনস এলএলসি-এর নির্বাহী পরিচালক বি এস নাথ চুক্তি স্বাক্ষর করেন। শিগগিরই এপিআইএস যুক্ত করার কাজ শুরু হবে।

এর আগে, চলতি বছরের ২১ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এই অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এর কথা জানিয়েছিলেন। সেদিন সিলেটে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, বিমানপথে অপরাধী শনাক্তে দেশের সব বিমানবন্দরে বসবে এডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, যার মাধ্যমে দেশে ফ্লাইট পৌঁছার আগেই যাত্রীর তথ্য চলে আসবে বিমানবন্দরে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain