শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে কে কত ভোট পেলেন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (৩১ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়।সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী ইতিহাস গড়ে বিজয়ী হয়েছেন হাসিনা বেগম চৌধুরী। আর সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে শাহ্ দিদার আলম চৌধুরী নবেল বিজয়ী হয়েছেন।

সাংবাদিক অধ্যক্ষ মহি উদ্দিন শীরু পত্নী হাসিনা সিলেটের প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীকে ৩ ভোটে পরাজিত করেছেন। শাহ্ দিদার আলম চৌধুরী নবেল দেবাশীষ দেবুকে ৩৬ ভোটে পরাজিত করে এনিয়ে তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত ফলাফল
সভাপতি পদে লিয়াকত শাহ ফরিদী ৫৫ ভোট ও হাসিনা বেগম চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট। সহসভাপতি (প্রথম) পদে এস সুটন সিংহ পেয়েছেন ১০ ভোট, মনিরুজ্জামান মনির ৫৬ ভোট ও মুকিত রহমানী ৪৯ ভোট।

সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ পেয়েছেন ৫৩ ভোট ও সাঈদ চৌধুরী টিপু ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেবাশীষ দেবু পেয়েছেন ৩৯ ভোট ও শাহ দিদার আলম নবেল ৭৫ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে মো আব্দুল কাইয়ুম পেয়েছেন ৫০ ভোট ও রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ) ৬২ ভোট।

কোষাধ্যক্ষ পদে আনন্দ সরকার পেয়েছেন ৭৩ ভোট ও সাদিকুর রহমান সাকী ৪২ ভোট।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইউসুফ আলী পেয়েছেন ৩২ ভোট ও মিঠু দাস জয় ৭৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. একরাম হোসেন ৫৩ ভোট ও সুলতান সুমন পেয়েছেন ৫৬ ভোট।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো এনামুল কবীর পেয়েছেন ৫৪ ভোট ও রায়হান উদ্দিন ৪৯ ভোট।

পাঠাগার সম্পাদক পদে মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর) পেয়েছেন ৫০ ভোট ও মো আবু বক্কর ৫৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ ৫৩ ভোট ও মনিরুজ্জামান রনি পেয়েছেন ৪৯ ভোট।

নির্বাহী সদস্য পদে (নির্বাচিত হবেন ৪ জন) মো. আনোয়ার হোসেন ৫৭ ভোট, এ এইচ আরিফ ৪৩ ভোট, মো ছয়ফুল আলম অপু ৩৪ ভোট, মাহমুদ হোসেন ৬০ ভোট, রনজিৎ কুমার সিংহ ৫৬ ভোট, মো. শাহীন আহমদ পেয়েছেন ৬৮ ভোট।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain