শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সাংবাদিক বুলবুল রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২-এর এসিস্ট্যান্ট গভর্নর মনোনিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩২৮২-এর এসিস্ট্যান্ট গভর্নর ২০২৩-২৪ মনোনিত হয়েছেন।
গত (৩১ ডিসেম্বর) ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান একটি পত্রের মাধ্যমে তাকে মনোনিত করেন। এছাড়াও রোটারিয়ান বুলবুলকে সামাজিক ও মানবিক কার্যক্রমে অবদান রাখায় পল হ্যারিস ফেলো (পিএইচএফ) উপাধিতে ভূষিত করে সম্মাননা প্রদান করে রোটারি ইন্টারন্যাশনাল।
রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ইতিমধ্যে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির সেক্রেটারী ও প্রেসিডেন্ট’র দায়িত্ব পালন করেছেন। তিনি সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক বর্তমান পত্রিকার সিলেট ব্যুরো চিফের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রকাশনা ও লাইব্রেরী কমিটির কো-চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain