শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশই অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে একটি ট্রাক উল্টে যায়। এতেই এসব প্রাণহানীল ঘটনা ঘটে বলে বলে জানান চিয়াপাসের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া।

লুইস ম্যানুয়েল গ্রাসিয়া জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসী এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা। আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সূত্র : বিবিসি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain