শিরোনাম :
তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ বোয়ালখালী প্রেসক্লাবের সংবর্ধনা সভায়-চিন্ময় বড়ুয়া জাতীয় অর্থনীতিতে সিংহভাগ অবদান রাখছে পোশাক শিল্প বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ: দেশব্যাপী বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার

সিলেটে প্রতিবন্ধী সংগঠক জহিরকে প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় সুইট বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, প্রতিবন্ধী বিষয়ক সংগঠক, প্রতিবন্ধী মানুষের অভিভাবক জহির উদ্দিন আমীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগরীর মিরের ময়দানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র চেয়ারম্যান কবির আহমদ।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সিনিয়র শিক্ষক তাপসী রাণী দেব, সুইট বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শোভা ভৌমিক, জিডিএফ’র সুপারভাইজার রায়হান খাঁন, শিক্ষক চৈতা ভৌমিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের অফিস সম্পাদক আল-আমীন নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে সুইট বাংলাদেশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আমীনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেটের প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষের অভিভাবকের দায়িত্ব ও জীবন মান উন্নয়নের ভূমিকা রেখে জহির উদ্দিন আমীন প্রতিবন্ধী জনগোষ্ঠির হৃদয়ে স্থান করে নিয়েছেন। সিলেট সহ সারাদেশে প্রতিবন্ধী মানুষের প্রতি তার যে ভালবাসা তা বিনময় দিয়ে শোধ করা যাবে না। প্রতিবন্ধীদের সংগঠক জহির উদ্দিন আমীনকে সিলেটের প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সংবর্ধনা দিয়ে তার কার্যক্রমে কিছুটা মূল্যয়নের চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে জহির উদ্দিন আমীনের আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-প্রর্থনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain