শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

নিম্নচাপের আভাস, কাল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ‘অশনি’

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: ভারত মহাসাগরে তৈরি হওয়া বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামীকাল সোমবার প্রবল শক্তি নিয়ে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের মতে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে আজ রোববার নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র গরমে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে আকাশের মেঘ জড়ো হচ্ছে। এর ফলে গরমও বেশি অনুভূত হচ্ছে। আজ রোববারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে, তাহলে দু’দিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, ‘লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এদিকে লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরও। ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কাই বেশি। যার প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি, ঝোড় বাতাস বয়ে যেতে পারে। এবং সেটি মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও গভীর সাগরে বিচরণ না করতেও সাবধান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain