শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৪জন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২০২২-২৪ সালের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে ঢাকা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মুজিবুর রহমান মঞ্জু স্বাক্ষরীত এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) সিলেট জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ৩নং সদস্য শামছু উদ্দীনকে যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) সিলেট মহানগর শাখার সভাপতি আহমেদ মোহনকে সহ-সাধারণ সম্পাদক, জেলা প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক রুকনুল ইসলাম শামীমকে সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ফয়ছল আহমদ সাগরকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ১১১ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্নিত করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিপি) এর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। নেতৃবৃন্দ প্রযু্িক্ত দলের প্রধান সমন্বয়ক ও সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain