শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হারল বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে সাকিব আল হাসানের দল ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই থেমে যায়।

এতে এই সিরিজের টানা তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন টাইগাররা।

বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও তিনটি চার। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই করেছেন ২৩ রান।

এর আগে, বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা। গ্লেন ফিলিপস মাত্র ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪০ বলে ৬৪ রান করেছেন ওপেনার ডেভন কনওয়ে। অপর ওপেনার ফিন অ্যালেনের সংগ্রহ ১৯ বলে ৩২।

ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। পাকিস্তান তিন ম্যাচের দুটিতে জিতেছে, আর ৪ ম্যাচে কিউইদের জয় তিনটিতে। শুক্রবার ফাইনালে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার ‘নিয়ম রক্ষার’ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain