শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

শহীদ মিনারে সিলটি পাঞ্চায়িত’র জনসভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহে সিলেট বিভাগের স্থানীয় বাসিন্দাদের শতভাগ অগ্রাধিকার প্রদান, স্থানীয়ভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করণ সহ সিলেট বিভাগকে শ্বায়ত্বশাসনের দাবী জানিয়েছেন বিভাগ ভিত্তিক রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত নেতৃবৃন্দ।
(২৯ নভেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলটি পাঞ্চায়িত কর্তৃক আয়োজিত জনসভায় বক্তারা উপরোক্ত দাবীগুলো জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ-রীহান হাসানের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী মামুন, প্রচার সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী আরো বলেন, সিলেটবাসীর নিজস্ব একটি ভাষা আছে যা নাগরী ভাষা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ আমাদের এই ভাষাকে আজ অবহেলা করা হচ্ছে। আমাদের দাবী সিলেট বিভাগের প্রতিটি স্কুল-কলেজে এই ভাষার প্রচলন করতে হবে। বক্তারা আরো বলেন, সরকার প্রবাসীদের দেশে আসার ক্ষেত্রে যে নতুন ভিসা আইন করেছেন তা অবিলম্বে পরিবর্তন করতে হবে। নতুবা প্রবাসীরার দেশে আসতে অনীহা প্রকাশ করবে এতে করে সরকারের রাজস্ব অনেক ক্ষতিগ্রস্থ হবে। বক্তারা সিলেটবাসীকে অকাল বন্যার হাত থেকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান। বক্তারা পূর্বের হাইকোর্ট বেঞ্চ সিলেটে পূনঃবহাল ও হাওর উন্নয়ন বোর্ড সিলেটে স্থাপনের জোর দাবী জানান। জনসভা শেষে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেট বিভাগকে শ্বায়ত্বশাসন সহ বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসনের মাধ্যমে পেশ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain